এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বালা সাহাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্বামী নিখিল মন্ডল ও তার স্ত্রী সন্ধ্যা মন্ডলের মধ্যে বচসা বাধে গ্যাসের সিলিন্ডার কেনা নিয়ে।এরপরে সারা দিন সে যার মতো কাজ করে। সকালে তার বাড়ির বারান্দায় সন্ধ্যা মন্ডলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে তারা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয়রা ধন্দে রয়েছেন কীভাবে ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।
মালদা